খড়দহ কান্ডের প্রতিবাদে প্রসেনজিত ঘোষের নেতৃত্ব রাজারহাটে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ - The News Lion

খড়দহ কান্ডের প্রতিবাদে প্রসেনজিত ঘোষের নেতৃত্ব রাজারহাটে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ




দি নিউজ লায়ন ;   উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে বিজেপির মহিলা মোর্চার উপর পুলিশের নির্মম লাঠিচার্জের প্রতিবাদে এবার পথে নামলো বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে রাজারহাটে খড়দহের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামেন বিজেপির নেতা কর্মী ও সমর্থকরা। তারা খড়দহের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। সেই সঙ্গে তারা পথ অবরোধেও সামিল হন। বেশ কিছুক্ষণ ধরে চলে রাজারহাটের রাস্তায় পথ অবরোধ।





 বিজেপি কর্মীরা এদিন রাস্তার উপর বসে পড়ে অবরোধে সামিল হন।  এদিন বিজেপির এই বিক্ষোভ কর্মসূচী এবং পথ অবরোধে নেতৃত্ব দেন রাজ্য বিজেপি নেতা তথা রাজারহাটের অন্যতম বিজেপি নেতৃত্ব প্রসেনজিত ঘোষ।





প্রসেনজিত ঘোষ বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। অথচ আমাদের রাজ্যে মহিলাদের উপর পুলিশ যেভাবে অমানবিক এবং অসংবেদনশীল ব্যাবহার করছে তার প্রতিবাদেই আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আগামী দিনে যদি বিজেপির মহিলা মোর্চা বা বিজেপির কর্মীদের উপর এভাবে পুলিশের অমানবিক ব্যাবহার চলতে  থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। এদিন এই বিক্ষোভ ও পথ অবরোধে প্রসেনজিত ঘোষের নেতৃত্বে সামিল হন বহু বিজেপি কর্মী এবং সমর্থকরা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.